হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে পাহাড় ধস: মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি বান্দরবানে পাহাড় ধসে এক ‍কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন তার মা।

সোমবার দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

তিনি জানান, অতিবৃষ্টিতে কালাঘাটা গোধার পাড় এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে মাটি চাপা পড়েন মা-মেয়ে।

পরে ১৫ বছর বয়সী সাবেকুন নাহার বেগমের লাশ উদ্ধার করা গেলেও তার মা নূরনাহার বেগম এখনো নিখোঁজ আছেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তবে বৃষ্টি আর বন্যার পানিতে তাকে উদ্ধারে কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান এই সরকারি কর্মকর্তা।

এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও যোগাযোগ বিপর্যস্ত থাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়নি।

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে একপ্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। বেশির ভাগ এলাকা টানা দুদিন ধরে বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার বান্দরবানে ৩৪২ মিলিমিটার এবং সোমবার ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ফুলে-ফেঁপে উঠেছে জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরী।

জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে, বন্যা পরিস্থিতিতে তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দি মানুষ বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

বান্দরবানে পাহাড় ধস: মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে পাহাড় ধস: মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
Print Image
বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি বান্দরবানে পাহাড় ধসে এক ‍কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন তার মা। সোমবার দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। তিনি জানান, অতিবৃষ্টিতে কালাঘাটা গোধার পাড় এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে মাটি চাপা পড়েন মা-মেয়ে। পরে ১৫ বছর বয়সী সাবেকুন নাহার বেগমের লাশ উদ্ধার করা গেলেও তার মা নূরনাহার বেগম এখনো নিখোঁজ আছেন। তবে বৃষ্টি আর বন্যার পানিতে তাকে উদ্ধারে কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান এই সরকারি কর্মকর্তা। এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও যোগাযোগ বিপর্যস্ত থাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়নি। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে একপ্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। বেশির ভাগ এলাকা টানা দুদিন ধরে বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর রোববার বান্দরবানে ৩৪২ মিলিমিটার এবং সোমবার ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ফুলে-ফেঁপে উঠেছে জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরী। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে, বন্যা পরিস্থিতিতে তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দি মানুষ বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×