হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন,গ্রেফতার-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রিয়াদ উদ্দিন শাকিল (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শাকিল হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি।

১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখো গেছে, প্যান্ট ও লাল রঙের টি-শার্ট পরা এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এ সময় তিনি বারবার ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা রিয়াদ উদ্দিন শাকিলের সঙ্গে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামির বোনের প্রেমের সম্পর্ক আছে। এ নিয়ে ওই আসামি একাধিকবার হুমকি দিয়েছেন। ঈদের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওছখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তা প্রেমিকার ভাইসহ কয়েকজন যুবক গতিরোধ করে চোখ বেঁধে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে রাত আড়াইটায় হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রবিবার রাতে ভুক্তভোগী শাকিল ছয় জনের নাম উল্লেখপূর্বক ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন,গ্রেফতার-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন,গ্রেফতার-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রিয়াদ উদ্দিন শাকিল (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। শাকিল হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি। ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখো গেছে, প্যান্ট ও লাল রঙের টি-শার্ট পরা এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এ সময় তিনি বারবার ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা রিয়াদ উদ্দিন শাকিলের সঙ্গে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামির বোনের প্রেমের সম্পর্ক আছে। এ নিয়ে ওই আসামি একাধিকবার হুমকি দিয়েছেন। ঈদের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওছখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তা প্রেমিকার ভাইসহ কয়েকজন যুবক গতিরোধ করে চোখ বেঁধে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে রাত আড়াইটায় হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রবিবার রাতে ভুক্তভোগী শাকিল ছয় জনের নাম উল্লেখপূর্বক ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×