হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ে ২৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান এখন ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। সোমবার বেলা ১১টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, বিশেষ করে পিএম ২.৫-এর উপস্থিতিকে দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

আজ সকালে ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি ছিল।

আজ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস দেখা গেছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। একিউআই স্কোর ৩০০ ছাড়ালে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়, সেখানে নিকুঞ্জ এলাকায় একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৫৪৯। একই সঙ্গে ধানমন্ডিতে স্কোর ছিল ৩৩৮ এবং দক্ষিণ পল্লবী এলাকায় ৩৩০, যা দুটিই ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে।

এদিন মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা এবং গোরান এলাকায় বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার আশপাশের এলাকাগুলোর মধ্যে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের কাপাসিয়া এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ে ২৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান এখন ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। সোমবার বেলা ১১টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, বিশেষ করে পিএম ২.৫-এর উপস্থিতিকে দায়ী করা হচ্ছে।আজ সকালে ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি ছিল।আজ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস দেখা গেছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। একিউআই স্কোর ৩০০ ছাড়ালে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়, সেখানে নিকুঞ্জ এলাকায় একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৫৪৯। একই সঙ্গে ধানমন্ডিতে স্কোর ছিল ৩৩৮ এবং দক্ষিণ পল্লবী এলাকায় ৩৩০, যা দুটিই ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে।এদিন মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা এবং গোরান এলাকায় বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার আশপাশের এলাকাগুলোর মধ্যে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের কাপাসিয়া এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×