হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে শৈথিল্য বা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন


ঢাকা, ০১ ডিসেম্বর – দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

পরীক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সোমবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে মাউশি।

এমপিওভুক্তি, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এতে দেশব্যাপী চলমান বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা গ্রহণ শঙ্কার মধ্যে পড়েছে। এরই মধ্যে এ নির্দেশনা দিলো সরকার।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা চলছে, যা শেষ হবে আগামী ৭ ডিসেম্বর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে শৈথিল্য বা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে শৈথিল্য বা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ ডিসেম্বর – দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।পরীক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে মাউশি।এমপিওভুক্তি, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এতে দেশব্যাপী চলমান বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা গ্রহণ শঙ্কার মধ্যে পড়েছে। এরই মধ্যে এ নির্দেশনা দিলো সরকার।চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা চলছে, যা শেষ হবে আগামী ৭ ডিসেম্বর।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ০১ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×