হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে সোচ্চার হতে হবে – ইউএনও সজীব

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

একশনএইড উখিয়া ওসিসি-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইযুব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মুক্তি কক্সবাজার এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হাওয়া খাতুন, বিটা চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোর্শেদ আলম ও ইউএনডিপি এর ইউএফ মোহাম্মদ সেলিম উদ্দীন।

সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, দলিল বা স্ট্যামের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ , নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতনের উপর রিসার্চের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, অভিভাবকদের সচেতনতায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব । প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে সোচ্চার হতে হবে – ইউএনও সজীব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে সোচ্চার হতে হবে – ইউএনও সজীব

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একশনএইড উখিয়া ওসিসি-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইযুব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মুক্তি কক্সবাজার এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হাওয়া খাতুন, বিটা চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোর্শেদ আলম ও ইউএনডিপি এর ইউএফ মোহাম্মদ সেলিম উদ্দীন। সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, দলিল বা স্ট্যামের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ , নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতনের উপর রিসার্চের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, অভিভাবকদের সচেতনতায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব । প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×