হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনজিও অ্যাডভোকেসি কোয়ালিশন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক মো. সরোয়ার আকবর। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কক্সবাজার এরিয়া প্রোগ্রাম কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন শর্মা রণি এবং মাওলানা আব্দুর রহিম।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

প্রধান অতিথির বক্তব্যে বদরুল আলম বলেন, “ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েদের মধ্যে বাল্যবিবাহের হার বেশি। ধর্মীয় নেতাদের সহযোগিতা ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হয় না। তাই বিবাহ সম্পন্ন করার আগে বর-কনের জন্মতারিখ যাচাই করে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের একটি বড় অভিশাপ ও বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা। এর ফলে একটি মেয়ের জীবন ও একটি পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। বাল্যবিবাহ বন্ধে মেয়েদের শিক্ষার নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, সমাজ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মেয়েদের আত্মবিশ্বাস, মনোবল ও দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এপি অফিসের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং চাইল্ড সেফটি নেট প্রজেক্টের মোবিলাইজেশন অফিসার মিতু সরকার পাপিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ ও মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্মেলনে বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনে চলমান উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে শিশু সুরক্ষা, কন্যাশিশুর শিক্ষার নিশ্চয়তা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে খুতবা গাইড ও লিফলেট পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের অন্তর্বর্তীকালীন প্রজেক্ট ম্যানেজার ছোটন বড়ুয়া বাল্যবিবাহ প্রতিরোধে সংস্থাটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের প্রস্তাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি জানান, বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে শিশু সুরক্ষা, ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষার নিশ্চয়তা এবং ঝরে পড়া মেয়েদের দক্ষতা উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ৪১৫ জন ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান, দুই শতাধিক ঝরে পড়া শিক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ এবং দরিদ্র পরিবারের ১ হাজার ৩০২ জনকে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও ৪৯টি শিশু ও ইয়ুথ ফোরাম গঠন এবং ইমামদের নিয়ে ইউনিয়নভিত্তিক কমিউনিটি হোপ অ্যান্ড অ্যাকশন টিম (চ্যাট কমিটি) গঠন করা হয়েছে।

সম্মেলনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পুরোহিত, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল উখিয়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে এ পর্যন্ত গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনজিও অ্যাডভোকেসি কোয়ালিশন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক মো. সরোয়ার আকবর। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কক্সবাজার এরিয়া প্রোগ্রাম কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন শর্মা রণি এবং মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে বদরুল আলম বলেন, “ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েদের মধ্যে বাল্যবিবাহের হার বেশি। ধর্মীয় নেতাদের সহযোগিতা ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হয় না। তাই বিবাহ সম্পন্ন করার আগে বর-কনের জন্মতারিখ যাচাই করে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।” বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের একটি বড় অভিশাপ ও বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা। এর ফলে একটি মেয়ের জীবন ও একটি পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। বাল্যবিবাহ বন্ধে মেয়েদের শিক্ষার নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, সমাজ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মেয়েদের আত্মবিশ্বাস, মনোবল ও দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বারোপ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এপি অফিসের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং চাইল্ড সেফটি নেট প্রজেক্টের মোবিলাইজেশন অফিসার মিতু সরকার পাপিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ ও মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। সম্মেলনে বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনে চলমান উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে শিশু সুরক্ষা, কন্যাশিশুর শিক্ষার নিশ্চয়তা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে খুতবা গাইড ও লিফলেট পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের অন্তর্বর্তীকালীন প্রজেক্ট ম্যানেজার ছোটন বড়ুয়া বাল্যবিবাহ প্রতিরোধে সংস্থাটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের প্রস্তাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে শিশু সুরক্ষা, ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষার নিশ্চয়তা এবং ঝরে পড়া মেয়েদের দক্ষতা উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ৪১৫ জন ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান, দুই শতাধিক ঝরে পড়া শিক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ এবং দরিদ্র পরিবারের ১ হাজার ৩০২ জনকে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও ৪৯টি শিশু ও ইয়ুথ ফোরাম গঠন এবং ইমামদের নিয়ে ইউনিয়নভিত্তিক কমিউনিটি হোপ অ্যান্ড অ্যাকশন টিম (চ্যাট কমিটি) গঠন করা হয়েছে। সম্মেলনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পুরোহিত, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল উখিয়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে এ পর্যন্ত গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×