হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির জয় স্বীকার, দায়িত্বশীল বিরোধী দলে থাকার ঘোষণা জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বিএনপিকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার বার্তাও দিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকেই আমরা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

আরও পড়ুন

‘আন্তঃসীমান্ত টেররিজম’ চালাচ্ছে আওয়ামী লীগ, তারেক রহমানের প্রতি সারজিস আলমের বিশেষ বার্তা

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন জামায়াত আমির।

তিনি লিখেছেন, বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। অনেকে তাদের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় ভয় ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

তারপর নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, আমি জানি, অনেকে আজ ব্যথিত ও হতাশ। এটা স্বাভাবিক। যখন কেউ কোনো আদর্শের পেছনে মন ও হৃদয় দেয়, ফলাফল তাকে গভীরভাবে স্পর্শ করে। তবে একটি বিষয় পরিষ্কার— আপনারা বৃথা চেষ্টা করেননি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি।

সবশেষে তিনি বলেন, আমাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না। এটি ছিল গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা। আমরা নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব; একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখব। নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল থাকবে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিএনপির জয় স্বীকার, দায়িত্বশীল বিরোধী দলে থাকার ঘোষণা জামায়াত আমিরের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির জয় স্বীকার, দায়িত্বশীল বিরোধী দলে থাকার ঘোষণা জামায়াত আমিরের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বিএনপিকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার বার্তাও দিয়েছেন।তিনি বলেন, শুরু থেকেই আমরা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন জামায়াত আমির।তিনি লিখেছেন, বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। অনেকে তাদের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় ভয় ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।তারপর নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, আমি জানি, অনেকে আজ ব্যথিত ও হতাশ। এটা স্বাভাবিক। যখন কেউ কোনো আদর্শের পেছনে মন ও হৃদয় দেয়, ফলাফল তাকে গভীরভাবে স্পর্শ করে। তবে একটি বিষয় পরিষ্কার— আপনারা বৃথা চেষ্টা করেননি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি।সবশেষে তিনি বলেন, আমাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না। এটি ছিল গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা। আমরা নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব; একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখব। নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল থাকবে।এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×