হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করবে এলডিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন


ঢাকা, ২৪ ডিসেম্বর – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির কাছে আমরা ১৪ জনের একটা শর্ট লিস্ট দিয়েছিলাম। আমরা বলিনি যে আমাদের ১৪ জনকেই নমিনেশন দিতে হবে। তারা ১২ জন দিতে পারতো, ১০ জন দিতে পারতো। অন্তত, একটা সম্মানজনক ৮-৯টি আসন দিলেও আমাদের দলটা টিকে যেত। কিন্তু, তারা আমাকেসহ মাত্র দুইজনকে নমিনেশন দিতে চাইলো। এর মধ্যে আমার আসনটি আমি ধরতেছি না, কেননা এই আসনে মহান আল্লাহর রহমতে আওয়ামী লীগ, বিএনপিসহ সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে গিয়েছিলাম। সেই অর্থে তারা মাত্র একটি আসন দিতে চাইল। এর অর্থ হলো- তারা হয়তো আমাদের দলটিকে রাখতে চায় না। আমার ধারণা, আমরা যেহেতু একবার তাদের দল ছেড়ে দিয়েছিলাম সেহেতু তারা একটা শাস্তি দিতে চায়।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই আমরা বিএনপিকে শর্ট লিস্ট দেওয়ার পর আজ পর্যন্ত আমাদের সঙ্গে একবারও বসে নাই। দুই একজনকে আলাদাভাবে ডাকলেও দলের সঙ্গে বসেনি। অথচ, আমাদের শর্ট লিস্ট আমি তারেক রহমান, মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমদের কাছেও পাঠিয়েছি। সবশেষ আমাদের নেতারা গিয়ে দুই ঘণ্টা বিএনপি অফিসে বসা ছিল। বিএনপির মহাসচিব আমাদের দলের সঙ্গে একটা বৈঠকও করেননি। আনঅফিশিয়ালি নজরুল ইসলাম এবং রিদোয়ান আহমদ বা কারো কারো সঙ্গে এককভাবে কথা বলেছেন। মহাসচিবের নেতৃত্বে আমাদের দলের সাত জনের কমিটির সঙ্গে বিএনপি একবারও বসে নাই।

তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের দল চলেছে, চান্দাবাজি করে নাই। আমাদের দলের সব টাকা আমাদের নেতারাই যোগান দিয়েছে। আমাদের এরকম কোনো ফান্ডও নাই, যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি। অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল, ছাগল আর গরুর দাম একই। কোনো পার্থক্য নাই। এলডিপিকে দুইটা সিট দেওয়া হয়েছে। দুইটা সিটের মধ্যে আমি বলব, একটা সিটেই দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করবে এলডিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করবে এলডিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ডিসেম্বর – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির কাছে আমরা ১৪ জনের একটা শর্ট লিস্ট দিয়েছিলাম। আমরা বলিনি যে আমাদের ১৪ জনকেই নমিনেশন দিতে হবে। তারা ১২ জন দিতে পারতো, ১০ জন দিতে পারতো। অন্তত, একটা সম্মানজনক ৮-৯টি আসন দিলেও আমাদের দলটা টিকে যেত। কিন্তু, তারা আমাকেসহ মাত্র দুইজনকে নমিনেশন দিতে চাইলো। এর মধ্যে আমার আসনটি আমি ধরতেছি না, কেননা এই আসনে মহান আল্লাহর রহমতে আওয়ামী লীগ, বিএনপিসহ সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে গিয়েছিলাম। সেই অর্থে তারা মাত্র একটি আসন দিতে চাইল। এর অর্থ হলো- তারা হয়তো আমাদের দলটিকে রাখতে চায় না। আমার ধারণা, আমরা যেহেতু একবার তাদের দল ছেড়ে দিয়েছিলাম সেহেতু তারা একটা শাস্তি দিতে চায়।তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই আমরা বিএনপিকে শর্ট লিস্ট দেওয়ার পর আজ পর্যন্ত আমাদের সঙ্গে একবারও বসে নাই। দুই একজনকে আলাদাভাবে ডাকলেও দলের সঙ্গে বসেনি। অথচ, আমাদের শর্ট লিস্ট আমি তারেক রহমান, মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমদের কাছেও পাঠিয়েছি। সবশেষ আমাদের নেতারা গিয়ে দুই ঘণ্টা বিএনপি অফিসে বসা ছিল। বিএনপির মহাসচিব আমাদের দলের সঙ্গে একটা বৈঠকও করেননি। আনঅফিশিয়ালি নজরুল ইসলাম এবং রিদোয়ান আহমদ বা কারো কারো সঙ্গে এককভাবে কথা বলেছেন। মহাসচিবের নেতৃত্বে আমাদের দলের সাত জনের কমিটির সঙ্গে বিএনপি একবারও বসে নাই।তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের দল চলেছে, চান্দাবাজি করে নাই। আমাদের দলের সব টাকা আমাদের নেতারাই যোগান দিয়েছে। আমাদের এরকম কোনো ফান্ডও নাই, যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি। অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল, ছাগল আর গরুর দাম একই। কোনো পার্থক্য নাই। এলডিপিকে দুইটা সিট দেওয়া হয়েছে। দুইটা সিটের মধ্যে আমি বলব, একটা সিটেই দেওয়া হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×