হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ মার্চ ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – সরকার হটানোর যুগপৎ আন্দোলন কর্মসূচির আওতায় মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করছে বিএনপি ও এর সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি ও ‘সরকার-বিরোধী’ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলনের নবম কর্মসূচি এটি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শরিক জোটগুলোর মানববন্ধনের কর্মসূচি’

শনিবার সকাল ১১টায় গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে এবং গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করছে। সকাল সাড়ে ১১টায় ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকির কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। বিকেল ৩টায় এলডিপি পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে তিনটি পৃথক মানববন্ধন করবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ মার্চ ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – সরকার হটানোর যুগপৎ আন্দোলন কর্মসূচির আওতায় মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করছে বিএনপি ও এর সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি ও ‘সরকার-বিরোধী’ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলনের নবম কর্মসূচি এটি। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শরিক জোটগুলোর মানববন্ধনের কর্মসূচি’ শনিবার সকাল ১১টায় গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে এবং গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করছে। সকাল সাড়ে ১১টায় ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকির কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। বিকেল ৩টায় এলডিপি পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে তিনটি পৃথক মানববন্ধন করবে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১১ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×