হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন


দোহা, ০৯ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দোহায় ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। তবে এরমধ্যে হামাসের বড় কোনো নেতা নেই।

আরও পড়ুন

আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।

হামাসের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যদের যেতে দেখা যায়।

হামাসের অনেক নেতা কাতারের দোহায় বাস করেন। সেখান থেকেই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ০৯ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দোহায় ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। তবে এরমধ্যে হামাসের বড় কোনো নেতা নেই।নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।হামাসের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যদের যেতে দেখা যায়।হামাসের অনেক নেতা কাতারের দোহায় বাস করেন। সেখান থেকেই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×