হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্ত ও কুশীলবদের বিচার দাবি মির্জা ফখরুলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন


বনানী সামরিক কবরস্থান, ২৫ ফেব্রুয়ারি – বিডিআর বিদ্রোহের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে ও জনগণের প্রচেষ্টায় বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গণতন্ত্র সংহত করার সুযোগ পেয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করছি যাতে দায়ী ব্যক্তি ও অপশক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যায়।

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণহানির এই দিনটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কিত অধ্যায়। বিএনপি এবং দলের চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সেনাবাহিনীর মনোবল নষ্ট করার গভীর চক্রান্ত থেকেই এই পৈশাচিক ঘটনা ঘটানো হয়েছিল। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামরুজ্জামান, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিডিআরের সাবেক মহাপরিচালক শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া।

এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্ত ও কুশীলবদের বিচার দাবি মির্জা ফখরুলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্ত ও কুশীলবদের বিচার দাবি মির্জা ফখরুলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] বনানী সামরিক কবরস্থান, ২৫ ফেব্রুয়ারি – বিডিআর বিদ্রোহের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে ও জনগণের প্রচেষ্টায় বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।বিগত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গণতন্ত্র সংহত করার সুযোগ পেয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করছি যাতে দায়ী ব্যক্তি ও অপশক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যায়।পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণহানির এই দিনটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কিত অধ্যায়। বিএনপি এবং দলের চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি।তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সেনাবাহিনীর মনোবল নষ্ট করার গভীর চক্রান্ত থেকেই এই পৈশাচিক ঘটনা ঘটানো হয়েছিল। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামরুজ্জামান, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিডিআরের সাবেক মহাপরিচালক শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া।এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×