হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশি চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন


ঢাকা, ২৭ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিদেশি মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক এবং নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ড. ইউনূস এই সংকটকালে চিকিৎসকদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করে বলেন, জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব এখন আরও স্পষ্ট।

তিনি বলেন, ‘এই দল শুধু দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে। তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্য এবং বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।’ এই চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে নিরলস কাজ করছেন, বিশেষ করে আহত শিশুদের তাৎক্ষণিক ট্রমা কেয়ারে।

প্রধান উপদেষ্টা দ্রুত কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে বিদেশি দলগুলোর আগমন ও কার্যক্রম শুরু নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের মিশনে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বিদেশি চিকিৎসকরা দ্রুত পৌঁছেছেন বলেই বহু জীবন বাঁচানো সম্ভব হয়েছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (এনআইবিপিএস) পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, আবারো প্রমাণিত হয়েছে ডাক্তারদের সীমানা নেই।

সিঙ্গাপুর থেকে ১০ জন, চীন থেকে ৮ জন এবং ভারতের ৪ জন সদস্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় সিঙ্গাপুরের মিশন প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশি চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশি চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিদেশি মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক এবং নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।ড. ইউনূস এই সংকটকালে চিকিৎসকদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করে বলেন, জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব এখন আরও স্পষ্ট।তিনি বলেন, ‘এই দল শুধু দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে। তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্য এবং বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।’ এই চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে নিরলস কাজ করছেন, বিশেষ করে আহত শিশুদের তাৎক্ষণিক ট্রমা কেয়ারে।প্রধান উপদেষ্টা দ্রুত কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে বিদেশি দলগুলোর আগমন ও কার্যক্রম শুরু নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের মিশনে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বিদেশি চিকিৎসকরা দ্রুত পৌঁছেছেন বলেই বহু জীবন বাঁচানো সম্ভব হয়েছে।’জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (এনআইবিপিএস) পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, আবারো প্রমাণিত হয়েছে ডাক্তারদের সীমানা নেই।সিঙ্গাপুর থেকে ১০ জন, চীন থেকে ৮ জন এবং ভারতের ৪ জন সদস্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় সিঙ্গাপুরের মিশন প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×