হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

এম জিয়াবুল হক ,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি টিম। শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী জেলা সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে গাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পেে আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিএনপি দলীয় সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতার চেষ্টা চালিয়ে টমটম গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়।
এই দুই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র‍্যাব। এরই অংশ হিসেবে র‍্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় উল্লেখিত দুইটি মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দিয়েছেন।
এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

শনিবার দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র্যাব কর্তৃক গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় থানায় রুজুকৃত তিনটি মামলায়।

তিনি জানান, এসব মামলায় ফজলুল করিম সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট-পরবর্তী এসব মামলা রুজু হয় থানায়।

এর মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য ফজলুল করিম সাঈদী ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক ,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি টিম। শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী জেলা সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে গাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পেে আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিএনপি দলীয় সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতার চেষ্টা চালিয়ে টমটম গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র‍্যাব। এরই অংশ হিসেবে র‍্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় উল্লেখিত দুইটি মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। শনিবার দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র্যাব কর্তৃক গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় থানায় রুজুকৃত তিনটি মামলায়। তিনি জানান, এসব মামলায় ফজলুল করিম সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট-পরবর্তী এসব মামলা রুজু হয় থানায়। এর মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য ফজলুল করিম সাঈদী ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×