হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন


বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয় বা আয়ু কমে যায় আমাদের সমাজে এ রকম ধারণা প্রচলিত আছে। তাই বিয়ের পরে স্ত্রীর সব সময় চুড়ি ও নাকফুল পরে থাকা বাধ্যতামূলক মনে করা হয়।

ইসলামের দৃষ্টিতে এ রকম ধারণা ভ্রান্ত, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ তায়ালা প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারো মৃত্যু হবে না।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আল্লাহ তাআলা বলেন, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দেই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দেই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। (সুরা আলে ইমরান: ১৪৫)

আর ইসলামে চুড়ি বা নাকফুল পরা জরুরি এবং না পরা গুনাহের কাজও নয়। তাই চুড়ি বা নাকফুল না পরার কারণে রিজিক বা আয়ুতে বরকত কবে যাওয়ারও কোনো কারণ নেই।

ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলঙ্কার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলঙ্কার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবিজি (সা.) নারীদের অলঙ্কার পরিধান করতে নিষেধ করেননি।

তবে ইসলামে নারীদের অলঙ্কার পরিধান করাকে আবশ্যক করা হয়নি। অলঙ্কার পরিধান করতে উৎসাহও দেয়া হয়নি, এটাকে ফজিলতপূর্ণ বা মুস্তাহাবও বলা হয়নি। নারীরা তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী অলঙ্কার পরিধান করতে পারেন, নাও করতে পারেন। অলঙ্কার পরিধানের জন্য নাক-কান ফোঁড়াতে পারেন, নাও ফোঁড়াতে পারেন। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, নির্দেশ বা উৎসাহও নেই।

এনএন

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয় বা আয়ু কমে যায় আমাদের সমাজে এ রকম ধারণা প্রচলিত আছে। তাই বিয়ের পরে স্ত্রীর সব সময় চুড়ি ও নাকফুল পরে থাকা বাধ্যতামূলক মনে করা হয়।ইসলামের দৃষ্টিতে এ রকম ধারণা ভ্রান্ত, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ তায়ালা প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারো মৃত্যু হবে না।আল্লাহ তাআলা বলেন, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দেই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দেই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। (সুরা আলে ইমরান: ১৪৫)আর ইসলামে চুড়ি বা নাকফুল পরা জরুরি এবং না পরা গুনাহের কাজও নয়। তাই চুড়ি বা নাকফুল না পরার কারণে রিজিক বা আয়ুতে বরকত কবে যাওয়ারও কোনো কারণ নেই।ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলঙ্কার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলঙ্কার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবিজি (সা.) নারীদের অলঙ্কার পরিধান করতে নিষেধ করেননি।তবে ইসলামে নারীদের অলঙ্কার পরিধান করাকে আবশ্যক করা হয়নি। অলঙ্কার পরিধান করতে উৎসাহও দেয়া হয়নি, এটাকে ফজিলতপূর্ণ বা মুস্তাহাবও বলা হয়নি। নারীরা তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী অলঙ্কার পরিধান করতে পারেন, নাও করতে পারেন। অলঙ্কার পরিধানের জন্য নাক-কান ফোঁড়াতে পারেন, নাও ফোঁড়াতে পারেন। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, নির্দেশ বা উৎসাহও নেই।এনএন  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×