হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক, শ্রবণশক্তি হারালেন গায়িকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৮ জুন – বলিউডের খ্যাতনামা গায়িকা অলকা ইয়াগনিক। তবে বেশ কিছুদিন ধরেই এই সংগীতশিল্পীর কোনো খোঁজখবর পাচ্ছিলেন না ভক্তরা। এর কারণ হিসেবে জানা গেছে, বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন অলকা ইয়াগনিক।

অলকা ইয়াগনিক গতকাল সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার হারিয়ে যাওয়ার কারণ নিজেই জানিয়েছেন। নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করেছেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ইনস্টাগ্রামে অলকা লিখেছেন, ‘আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ‘ভাইরাল আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’

অলকা তার এই পোস্টে জোরে মিউজিক শোনা ও হেডফোনে খুব উচ্চ আওয়াজ রাখা থেকেও বিরত করেন নিজের অনুরাগীদের। লেখেন, ‘আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক এবং হেডফোনের সংস্পর্শে আসার বিষয়ে সতর্কতামূলক শব্দ যোগ করব। আমি আমার পেশাগত জীবনের স্বাস্থ্যগত বিপদগুলো শেয়ার করতে চাই। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমি পুনরুদ্ধার করার আশা করছি। আমার বিশ্বাস, শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব।’

অলকা ইয়াগনিকের এই পোস্ট ভাইরাল হয়েছে। ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আইএ/ ১৮ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক, শ্রবণশক্তি হারালেন গায়িকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক, শ্রবণশক্তি হারালেন গায়িকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ জুন – বলিউডের খ্যাতনামা গায়িকা অলকা ইয়াগনিক। তবে বেশ কিছুদিন ধরেই এই সংগীতশিল্পীর কোনো খোঁজখবর পাচ্ছিলেন না ভক্তরা। এর কারণ হিসেবে জানা গেছে, বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন অলকা ইয়াগনিক।অলকা ইয়াগনিক গতকাল সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার হারিয়ে যাওয়ার কারণ নিজেই জানিয়েছেন। নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করেছেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।ইনস্টাগ্রামে অলকা লিখেছেন, ‘আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।’নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ‘ভাইরাল আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’অলকা তার এই পোস্টে জোরে মিউজিক শোনা ও হেডফোনে খুব উচ্চ আওয়াজ রাখা থেকেও বিরত করেন নিজের অনুরাগীদের। লেখেন, ‘আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক এবং হেডফোনের সংস্পর্শে আসার বিষয়ে সতর্কতামূলক শব্দ যোগ করব। আমি আমার পেশাগত জীবনের স্বাস্থ্যগত বিপদগুলো শেয়ার করতে চাই। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমি পুনরুদ্ধার করার আশা করছি। আমার বিশ্বাস, শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব।’অলকা ইয়াগনিকের এই পোস্ট ভাইরাল হয়েছে। ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।আইএ/ ১৮ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×