হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


কক্সবাজার, ১২ জুন – বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশ ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত। দেশের এই ফুটবল উন্মাদনাকে বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে রাখতে টুর্নামেন্টের ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সম্প্রতি কক্সবাজারে আয়োজিত বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তাকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। এতে সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিছুটা বিষণ্নতা লক্ষ্য করা গেলেও প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেন।

আরও পড়ুন

চোটের কারণে ডি থ্রি ট্রফির নিলামে তোলা হলো না তানজিম হাসান সাকিবের নাম

আমিনুল হক বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই চাই যেন ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়। এমনটি হলে বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে তা বজায় থাকবে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার শিরোপা জয় করলেও এখন পর্যন্ত কোনো ফাইনালে দল দুটি মুখোমুখি হয়নি। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে এই দুই দলের লড়াই হয়েছিল। ২০১৪ সালের বিশ্বকাপে এমন সম্ভাবনা তৈরি হলেও সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় স্বাগতিক ব্রাজিলকে।

চলতি আসরে দলগুলোর শক্তিমত্তা এবং অবস্থানের বিচারে সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য উভয় দলকেই তাদের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে হবে এবং পরবর্তী নক আউট পর্বগুলোতে জয় লাভ করতে হবে। গ্রুপ রানার্স আপ হলে হিসাব নিকাশ পাল্টে যাবে।

এনএন/ ১২ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১২ জুন – বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশ ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত। দেশের এই ফুটবল উন্মাদনাকে বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে রাখতে টুর্নামেন্টের ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।সম্প্রতি কক্সবাজারে আয়োজিত বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তাকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। এতে সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিছুটা বিষণ্নতা লক্ষ্য করা গেলেও প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেন।আমিনুল হক বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই চাই যেন ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়। এমনটি হলে বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে তা বজায় থাকবে।ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার শিরোপা জয় করলেও এখন পর্যন্ত কোনো ফাইনালে দল দুটি মুখোমুখি হয়নি। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে এই দুই দলের লড়াই হয়েছিল। ২০১৪ সালের বিশ্বকাপে এমন সম্ভাবনা তৈরি হলেও সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় স্বাগতিক ব্রাজিলকে।চলতি আসরে দলগুলোর শক্তিমত্তা এবং অবস্থানের বিচারে সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য উভয় দলকেই তাদের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে হবে এবং পরবর্তী নক আউট পর্বগুলোতে জয় লাভ করতে হবে। গ্রুপ রানার্স আপ হলে হিসাব নিকাশ পাল্টে যাবে।এনএন/ ১২ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×