হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, নেপথ্যে তিন কারণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি – বিশ্ববাজারে গত দিনের তুলনায় আবারও বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২২ ডলার বেড়ে ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে। এর আগে বুধবার এই দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার।

গত জানুয়ারির শেষ দিকে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যখন প্রতি আউন্স বিক্রি হয় ৫ হাজার ৫৯৪ ডলারে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বর্তমানে দাম কিছুটা স্থিতিশীল মনে হলেও গত বছরের তুলনায় তা প্রায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার বাজার উর্ধ্বমুখী। প্রথমত, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।

দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরির পাশাপাশি ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ফলে তারা বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা বেছে নিচ্ছেন।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, নেপথ্যে তিন কারণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, নেপথ্যে তিন কারণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি – বিশ্ববাজারে গত দিনের তুলনায় আবারও বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২২ ডলার বেড়ে ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে। এর আগে বুধবার এই দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার।গত জানুয়ারির শেষ দিকে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যখন প্রতি আউন্স বিক্রি হয় ৫ হাজার ৫৯৪ ডলারে।বর্তমানে দাম কিছুটা স্থিতিশীল মনে হলেও গত বছরের তুলনায় তা প্রায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার বাজার উর্ধ্বমুখী। প্রথমত, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরির পাশাপাশি ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ফলে তারা বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা বেছে নিচ্ছেন।এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×