হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেলারুশে চলে যাওয়ার ‘প্রস্তুতি নিচ্ছে’ ওয়াগনার যোদ্ধারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন

মস্কো, ০৯ জুলাই – রাশিয়া ছেড়ে পার্শ্ববর্তী দেশ বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনী।চুক্তি অনুযায়ী শিগগিরই তারা রাশিয়া ছাড়তে যাচ্ছেন বলে জানান দলটির একজন জ্যেষ্ঠ নেতা।

শনিবার ওয়াগনারের শীর্ষ কমান্ডারদের একজন অ্যান্টন ইয়েলিজারোভ টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে একটি চ্যানেলে বলেন, বেলারুশে যাওয়ার আগে প্রিগোজিনের নির্দেশে ওয়াগনার যোদ্ধারা বর্তমানে ছুটি কাটাচ্ছে। আগস্টের শুরু পর্যন্ত তারা ছুটি কাটাবেন।

প্রিগোজিনের বরাতে তিনি জানান, আমাদের ঘাঁটি ও প্রশিক্ষণের জায়গা প্রস্তুত করতে হবে। দেশটির সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সবকিছু ঠিকঠাক করতে হবে। বেলারুশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করাটা জরুরি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

গত ২৩ জুন হঠাৎ করে প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন এবং রাতারাতি ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ার দক্ষিণের একটি নগরী দখলের পর মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন।

পরদিন দিনভর যাত্রা করে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব ‍অতিক্রম করে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল বিদ্রোহী ওয়াগনার বাহিনী।

শেষ পর্যন্ত অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহের অবসান হয়। বিদ্রোহীদের কোনো সাজার মুখে পড়তে হবে না বরং তাদের রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে দেওয়া হবে এই শর্তে একটি চুক্তি হয়েছে।

ওয়াগনার যোদ্ধাদের একটি অংশ বিদ্রোহে যোগ দিলেও বাকি অংশ বিদ্রোহে রাজি হয়নি বলে জানা গেছে। যারা বিদ্রোহে অংশ নেয়নি তারা চাইলে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর অংশ হতে পারবে বা বাড়ি ফিরে যেতে পারবে বলেও বিদ্রোহ নিষ্পত্তি চুক্তিতে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।

তবে প্রিগোজিন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের রাশিয়া ছাড়তে হবে।

সূত্র: যুগান্তর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেলারুশে চলে যাওয়ার ‘প্রস্তুতি নিচ্ছে’ ওয়াগনার যোদ্ধারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেলারুশে চলে যাওয়ার ‘প্রস্তুতি নিচ্ছে’ ওয়াগনার যোদ্ধারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৯ জুলাই – রাশিয়া ছেড়ে পার্শ্ববর্তী দেশ বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনী।চুক্তি অনুযায়ী শিগগিরই তারা রাশিয়া ছাড়তে যাচ্ছেন বলে জানান দলটির একজন জ্যেষ্ঠ নেতা। শনিবার ওয়াগনারের শীর্ষ কমান্ডারদের একজন অ্যান্টন ইয়েলিজারোভ টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে একটি চ্যানেলে বলেন, বেলারুশে যাওয়ার আগে প্রিগোজিনের নির্দেশে ওয়াগনার যোদ্ধারা বর্তমানে ছুটি কাটাচ্ছে। আগস্টের শুরু পর্যন্ত তারা ছুটি কাটাবেন। প্রিগোজিনের বরাতে তিনি জানান, আমাদের ঘাঁটি ও প্রশিক্ষণের জায়গা প্রস্তুত করতে হবে। দেশটির সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সবকিছু ঠিকঠাক করতে হবে। বেলারুশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করাটা জরুরি। গত ২৩ জুন হঠাৎ করে প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন এবং রাতারাতি ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ার দক্ষিণের একটি নগরী দখলের পর মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। পরদিন দিনভর যাত্রা করে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব ‍অতিক্রম করে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল বিদ্রোহী ওয়াগনার বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহের অবসান হয়। বিদ্রোহীদের কোনো সাজার মুখে পড়তে হবে না বরং তাদের রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে দেওয়া হবে এই শর্তে একটি চুক্তি হয়েছে। ওয়াগনার যোদ্ধাদের একটি অংশ বিদ্রোহে যোগ দিলেও বাকি অংশ বিদ্রোহে রাজি হয়নি বলে জানা গেছে। যারা বিদ্রোহে অংশ নেয়নি তারা চাইলে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর অংশ হতে পারবে বা বাড়ি ফিরে যেতে পারবে বলেও বিদ্রোহ নিষ্পত্তি চুক্তিতে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। তবে প্রিগোজিন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের রাশিয়া ছাড়তে হবে। সূত্র: যুগান্তর [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×