ঢাকা, ০৭ ডিসেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বেসরকারি ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হবে না। শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হবে।
রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
তিনি বলেন, “বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।”
সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
এই প্রেক্ষাপটে গত ২৬ অক্টোবর বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিএনপির এই দাবি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন