হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈরী আবহাওয়ায় কুতুবদিয়ার ফিশিংবোট ডুবির ঘটনায় এখনো নিখোঁজ ১ জেলে

নজরুল ইসলাম,কুতুবদিয়া::

নজরুল ইসলাম,কুতুবদিয়া::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিংবোট বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

এ ঘটনায় বোটে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো ১ জেলে নিখোঁজ রয়েছেন ।

নিহতরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), শামসুল আলমের ছেলে মো. নাফিজ (১৪), বড়ঘোপ মুরালিয়া গ্রামের আবদুল মাবুদের ছেলে আযাদ হোছাইন প্রকাশ আইয়ুব মনির (১৭), আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়া মৃত মনজুর আলমের পুত্র এলাকার কামাল হোসেন।

‎‎নিখোঁজ জেলেরা হলেন, পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দ্যেশে ১২ মাঝিমাল্লা নিয়ে বের হন ফিশিং বোটের মালিক আবছার মাঝি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের মধ্যে ফিশিংবোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এ সময় বোটে থাকা জেলেরা সাগরে ছিটকে পড়েন।

পরে আশপাশে মাছ ধরায় নিয়োজিত অন্যান্য নৌকার জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করেন। পরে ফিশিং বোটের ভেতর থেকে চার জেলের মৃত দেহ উদ্ধার করা হয়।

‎‎উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ফিশিংবোটটি উল্টে গেলে জেলেরা সাগরে পড়ে স্রোতে ভেসে যান।

‎‎উপজেলা মৎস্যজীবী দল ও ফিশিংবোট মালিক সমিতির নেতা জয়নাল আবেদীন বলেন, “সোমবার রাতে সাগরে নোঙর করে সবাই বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়।

‎‎এ ঘটনায় কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক।

‎

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৈরী আবহাওয়ায় কুতুবদিয়ার ফিশিংবোট ডুবির ঘটনায় এখনো নিখোঁজ ১ জেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈরী আবহাওয়ায় কুতুবদিয়ার ফিশিংবোট ডুবির ঘটনায় এখনো নিখোঁজ ১ জেলে

প্রতিবেদক: নজরুল ইসলাম,কুতুবদিয়া:: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিংবোট বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় বোটে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো ১ জেলে নিখোঁজ রয়েছেন । নিহতরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), শামসুল আলমের ছেলে মো. নাফিজ (১৪), বড়ঘোপ মুরালিয়া গ্রামের আবদুল মাবুদের ছেলে আযাদ হোছাইন প্রকাশ আইয়ুব মনির (১৭), আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়া মৃত মনজুর আলমের পুত্র এলাকার কামাল হোসেন। ‎‎নিখোঁজ জেলেরা হলেন, পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন। ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দ্যেশে ১২ মাঝিমাল্লা নিয়ে বের হন ফিশিং বোটের মালিক আবছার মাঝি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের মধ্যে ফিশিংবোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এ সময় বোটে থাকা জেলেরা সাগরে ছিটকে পড়েন। পরে আশপাশে মাছ ধরায় নিয়োজিত অন্যান্য নৌকার জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করেন। পরে ফিশিং বোটের ভেতর থেকে চার জেলের মৃত দেহ উদ্ধার করা হয়। ‎‎উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ফিশিংবোটটি উল্টে গেলে জেলেরা সাগরে পড়ে স্রোতে ভেসে যান। ‎‎উপজেলা মৎস্যজীবী দল ও ফিশিংবোট মালিক সমিতির নেতা জয়নাল আবেদীন বলেন, “সোমবার রাতে সাগরে নোঙর করে সবাই বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। ‎‎এ ঘটনায় কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক। ‎

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×