হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈরী আবহাওয়ায় মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

সোমবার, ৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

০৬ জুলাই রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় যেকোনো দুর্ঘটনা এড়াতে সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সি-ট্রাকসহ মহেশখালী টু কক্সবাজার নৌপথে যাত্রীবাহী সকল নৌযানে চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

একই সঙ্গে যাত্রীদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আকস্মিকভাবে সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহেশখালী ও কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাতায়াতকারী মানুষকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার সময় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তারা নিরাপদ ও স্থায়ী নৌ যোগাযোগ ব্যবস্থার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সি-ট্রাকসহ যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৈরী আবহাওয়ায় মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈরী আবহাওয়ায় মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:: | প্রকাশিত: সোমবার, ৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Print Image
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। ০৬ জুলাই রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় যেকোনো দুর্ঘটনা এড়াতে সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সি-ট্রাকসহ মহেশখালী টু কক্সবাজার নৌপথে যাত্রীবাহী সকল নৌযানে চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে যাত্রীদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে আকস্মিকভাবে সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহেশখালী ও কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাতায়াতকারী মানুষকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার সময় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তারা নিরাপদ ও স্থায়ী নৌ যোগাযোগ ব্যবস্থার দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সি-ট্রাকসহ যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×