এইচ.কে রফিক উদ্দিন :-
আসন্ন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি লি: এর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের সবচেয়ে আলোচিত পদগুলোর মধ্যে অন্যতম হলো সহ-সভাপতি। আর এই পদটিতে এবার যে সিরাজ এগিয়ে রয়েছেন— তা নিয়ে ব্যবসায়ী সমাজে জোর আলোচনা চলছে।
সিরাজের সমর্থকদের দাবি, তিনি সহ-সভাপতি হলে সমিতির কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হবে। সমিতির ডিজিটালাইজেশন, সদস্যদের সমস্যা সমাধানে দ্রুত সাড়া, জরুরি তহবিল গঠন— এ ধরনের বেশ কিছু পরিকল্পনা তিনি ইতোমধ্যে সদস্যদের সামনে উপস্থাপন করেছেন। অনেকেই মনে করেন, তার প্রস্তাবিত উদ্যোগগুলো বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয়।
বাজারের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা জানান, সিরাজ সহজ-সরল, সবার সঙ্গে সহজে কথা বলেন এবং সমস্যা শোনেন। অনেক ব্যবসায়ী বলেন, আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, সিরাজ ভাইকে ফোন দিলেই তিনি পাশে থেকেছেন। তিনি দায়িত্ব পেলে আমাদের কণ্ঠ আরও শক্তিশালী হবে।
নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মাঝেও সিরাজ জানান,সহ-সভাপতি পদ আমার কাছে ক্ষমতার প্রতীক নয়; এটা হলো দায়িত্বের জায়গা। ব্যবসায়ী সমাজকে একত্রিত করা, সংগঠনকে আরও শক্তিশালী করা, এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা— এটিই হবে আমার মূল কাজ।তিনি আরও বলেন, আমি চাই সবাই মিলেই একটি আধুনিক, স্বচ্ছ ও সহায়ক সংগঠন গড়ে তুলতে।
ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস
নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক জ্যেষ্ঠ নেতা বলেন, সিরাজ সংগঠনমুখী, পরিশ্রমী এবং কর্মঠ। তার মতো মানুষের নেতৃত্বে সমিতি সামনে এগোবে।
ভোটার তালিকা প্রকাশের পর থেকেই বাজারে সরগরম প্রচারণা চলছে। পোস্টার, ব্যানার, পথসভা—সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। সহ-সভাপতি পদে যদিও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে বিশ্লেষকদের মতে সিরাজই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন।
- কক্সবাজারে আবাসিক হোটেল থেকে উদ্ধার অসুস্থ পর্যটকের মৃত্যু, নারীসহ আটক ৪
- উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের লাশ উদ্ধার




মন্তব্য করুন