হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়িতে তল্লাশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ০৩ মে – ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাসিলিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোভিড টিকার তথ্য সংবলিত সরকারি ডাটাবেজে কারচুপি সন্দেহে চালানো তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হলো।

পুলিশ বলছে, বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তির টিকা দেওয়ার অবস্থা পরিবর্তনে ডাটাবেস পরিবর্তন করা হয়েছে। বলসোনারোর ঘনিষ্ট সহযোগী মাওরো সিডকে এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

ফেডারেল পুলিশ বলছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড ১৯ টিকার রেকর্ডে মিথ্যা তথ্য প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। টিকার অবস্থায় এ কারণেই পরিবর্তন আনা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে টিকার সনদ সহজেই পাওয়া যায়।

বলসোনারো ছিলেন কোভিড ভ্যাকসিনেশনের একজন সোচ্চার বিরোধী, তিনি বারবার টিকা ও এর কথিত পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

২০২১ সালে এক মিডিয়া লাইভস্ট্রিমে বলসোনারো দাবি করেন, কোভিড ১৯ টিকা এইডস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ওই বছরে অক্টোবরে তিনি বলেছিলেন, তিনি টিকা নেবেন না।

সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বুধবারের এই তল্লাশি নিয়ে কিছু বলেননি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৩ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়িতে তল্লাশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়িতে তল্লাশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ০৩ মে – ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাসিলিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোভিড টিকার তথ্য সংবলিত সরকারি ডাটাবেজে কারচুপি সন্দেহে চালানো তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হলো। পুলিশ বলছে, বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তির টিকা দেওয়ার অবস্থা পরিবর্তনে ডাটাবেস পরিবর্তন করা হয়েছে। বলসোনারোর ঘনিষ্ট সহযোগী মাওরো সিডকে এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল পুলিশ বলছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড ১৯ টিকার রেকর্ডে মিথ্যা তথ্য প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। টিকার অবস্থায় এ কারণেই পরিবর্তন আনা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে টিকার সনদ সহজেই পাওয়া যায়। বলসোনারো ছিলেন কোভিড ভ্যাকসিনেশনের একজন সোচ্চার বিরোধী, তিনি বারবার টিকা ও এর কথিত পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ২০২১ সালে এক মিডিয়া লাইভস্ট্রিমে বলসোনারো দাবি করেন, কোভিড ১৯ টিকা এইডস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ওই বছরে অক্টোবরে তিনি বলেছিলেন, তিনি টিকা নেবেন না। সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বুধবারের এই তল্লাশি নিয়ে কিছু বলেননি। সূত্র: বাংলানিউজআইএ/ ০৩ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×