হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

রামু প্রতিনিধি
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ প্রার্থী। তাঁরা হলেন- যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ, সাংবাদিক হাসান মো. তারেক মুকিম, সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন।

গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৪ জুলাই রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই কার্যক্রম, ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এবং ৯ জুলাই আপিল নিষ্পত্তি করা হবে।তাছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
Print Image
রামু প্রতিনিধি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ প্রার্থী। তাঁরা হলেন- যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ, সাংবাদিক হাসান মো. তারেক মুকিম, সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন। গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৪ জুলাই রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই কার্যক্রম, ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এবং ৯ জুলাই আপিল নিষ্পত্তি করা হবে।তাছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×