হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের, যুক্তরাষ্ট্রের নিন্দা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন


ব্রাসিলিয়া, ০৫ আগস্ট – ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচন হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় এমন সময়ে এলো, যখন ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তীব্রতর হচ্ছে।

এই মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, ৭০ বছর বয়সী বলসোনারো তার সংসদ সদস্য পুত্রদের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে আগের আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আদেশ অনুযায়ী, বলসোনারোকে ব্রাসিলিয়ায় গৃহবন্দি থাকতে হবে, তিনি রিওর নিজ বাসায়ও থাকতে পারবেন না। আদালত আরও নির্দেশ দিয়েছে, তার সব মোবাইল ফোন জব্দ করতে এবং কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও আইনজীবীদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে।

বলসোনারোর আইনজীবীরা জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, রিও ডি জেনিরোতে এক বিক্ষোভে বলসোনারো তার ছেলের ফোনে প্রচারিত একটি ছোট বার্তায় শুধু বলেন, ‘শুভ অপরাহ্ণ, কপাকাবানা, শুভ অপরাহ্ণ আমার ব্রাজিল। এটি আমাদের স্বাধীনতার জন্য।’ আইনজীবীদের মতে, এতে কোনো শর্ত লঙ্ঘন হয়নি।

ট্রাম্পের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

এদিন আদালতের রায়ের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাফেয়ার্স ব্যুরো এক্স-এ বলসোনারোর গৃহবন্দির সমালোচনা করে এবং বিচারপতি ডি মোরায়েসের বিরুদ্ধে অবস্থান নেয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের, যুক্তরাষ্ট্রের নিন্দা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের, যুক্তরাষ্ট্রের নিন্দা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ০৫ আগস্ট – ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচন হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় এমন সময়ে এলো, যখন ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তীব্রতর হচ্ছে।এই মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, ৭০ বছর বয়সী বলসোনারো তার সংসদ সদস্য পুত্রদের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে আগের আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।আদেশ অনুযায়ী, বলসোনারোকে ব্রাসিলিয়ায় গৃহবন্দি থাকতে হবে, তিনি রিওর নিজ বাসায়ও থাকতে পারবেন না। আদালত আরও নির্দেশ দিয়েছে, তার সব মোবাইল ফোন জব্দ করতে এবং কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও আইনজীবীদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে।বলসোনারোর আইনজীবীরা জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, রিও ডি জেনিরোতে এক বিক্ষোভে বলসোনারো তার ছেলের ফোনে প্রচারিত একটি ছোট বার্তায় শুধু বলেন, ‘শুভ অপরাহ্ণ, কপাকাবানা, শুভ অপরাহ্ণ আমার ব্রাজিল। এটি আমাদের স্বাধীনতার জন্য।’ আইনজীবীদের মতে, এতে কোনো শর্ত লঙ্ঘন হয়নি।ট্রাম্পের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াএদিন আদালতের রায়ের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাফেয়ার্স ব্যুরো এক্স-এ বলসোনারোর গৃহবন্দির সমালোচনা করে এবং বিচারপতি ডি মোরায়েসের বিরুদ্ধে অবস্থান নেয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×