হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের সার ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন


ঢাকা, ২ মার্চ – বাংলাদেশের সার কারখানাগুলোতে বিনিয়োগের জন্য ব্রিটিশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি একই সঙ্গে সিলেট অঞ্চলের চা শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ও সীফুড এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন

অনুমতি পেলেই ক্রসফায়ার! পুলিশপ্রধানের বিস্ফোরক বক্তব্যে চরম উদ্বেগ: আইজিপির পদত্যাগ ও নিঃশর্ত ক্ষমা চায় টিআইবি

বাণিজ্যমন্ত্রী বলেন যে কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ব্রেক্সিট পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খন্দকার আব্দুল মুক্তাদির জানান যে সিলেট অঞ্চলের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন।

বাংলাদেশের চা শিল্পে ব্রিটিশ বিনিয়োগের ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে এবং এ খাতে আধুনিক প্রযুক্তি ও পুঁজি এলে উৎপাদন বাড়বে ও কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরও বলেন যে গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলো সারা বছর সচল রাখা সম্ভব হয় না তাই এলপিজি বা বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে সার কারখানা বছরজুড়ে চালু রাখতে বিদেশি বিনিয়োগ অপরিহার্য।

এ প্রেক্ষাপটে তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং দেশের দ্রুত বিকাশমান আইসিটি খাতেও যুক্তরাজ্যের বিনিয়োগ প্রত্যাশা করেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এম ম/ ২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের সার ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের সার ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মার্চ – বাংলাদেশের সার কারখানাগুলোতে বিনিয়োগের জন্য ব্রিটিশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি একই সঙ্গে সিলেট অঞ্চলের চা শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ও সীফুড এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাণিজ্যমন্ত্রী বলেন যে কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ব্রেক্সিট পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খন্দকার আব্দুল মুক্তাদির জানান যে সিলেট অঞ্চলের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন।বাংলাদেশের চা শিল্পে ব্রিটিশ বিনিয়োগের ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে এবং এ খাতে আধুনিক প্রযুক্তি ও পুঁজি এলে উৎপাদন বাড়বে ও কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরও বলেন যে গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলো সারা বছর সচল রাখা সম্ভব হয় না তাই এলপিজি বা বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে সার কারখানা বছরজুড়ে চালু রাখতে বিদেশি বিনিয়োগ অপরিহার্য।এ প্রেক্ষাপটে তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং দেশের দ্রুত বিকাশমান আইসিটি খাতেও যুক্তরাজ্যের বিনিয়োগ প্রত্যাশা করেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।এম ম/ ২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×