হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভবনের বেজমেন্টে মানুষ আটকে থাকতে পারে, ধারণা পুলিশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ মার্চ – গুলিস্তানের সিদ্দিক বাজারে বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্টে অনেক মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।

তিনি বলেন, ভবনের নিচে অনেকে আটকা পড়ে আছেন। ভবন কেটে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

প্রসঙ্গত মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাত তলা ওই ভবনে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৭০ জন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।সেনাবাহিনী ও র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে।

অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার বলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনহানি অনেক ঘটেছে। সাম্প্রতিককালে এ ধরণের বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। প্রথম তিনটি তলার ছাদ ধসে আন্ডারগ্রাউন্ডে পড়েছে।

বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।

বিস্ফোরণের কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন বিস্ফোরণের ঘটনা নাশকতা না দুর্ঘটনা। আপনারা জানেন যে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে বলতে পারবেন যে এটি নাশকতা না কোনো দুর্ঘটনা।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৭ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভবনের বেজমেন্টে মানুষ আটকে থাকতে পারে, ধারণা পুলিশের first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভবনের বেজমেন্টে মানুষ আটকে থাকতে পারে, ধারণা পুলিশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভবনের বেজমেন্টে মানুষ আটকে থাকতে পারে, ধারণা পুলিশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ মার্চ – গুলিস্তানের সিদ্দিক বাজারে বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্টে অনেক মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার। তিনি বলেন, ভবনের নিচে অনেকে আটকা পড়ে আছেন। ভবন কেটে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী ফায়ার সার্ভিস কাজ করছে। প্রসঙ্গত মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাত তলা ওই ভবনে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৭০ জন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।সেনাবাহিনী ও র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার বলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনহানি অনেক ঘটেছে। সাম্প্রতিককালে এ ধরণের বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। প্রথম তিনটি তলার ছাদ ধসে আন্ডারগ্রাউন্ডে পড়েছে। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়। বিস্ফোরণের কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন বিস্ফোরণের ঘটনা নাশকতা না দুর্ঘটনা। আপনারা জানেন যে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে বলতে পারবেন যে এটি নাশকতা না কোনো দুর্ঘটনা। সূত্র: যুগান্তর আইএ/ ০৭ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভবনের বেজমেন্টে মানুষ আটকে থাকতে পারে, ধারণা পুলিশের first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×