হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাগ হচ্ছে বচ্চন বাড়ির সম্পত্তি, কে কত পাচ্ছেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ নভেম্বর – বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারে ঝামেলা চলছে বলে গুঞ্জন উঠেছে। বিশেষ করে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ যেন দিন দিন বদলাচ্ছে। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এবার জানা গেল, সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে।

জানা গেছে, চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন। তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

জানা গেছে, প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন দীপাবলিতে। তবে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? আর সে জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে মায়ানগরীতে।

শুধু তাই নয়, ভক্তদের মনেও এমন নানান প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে। তবে এর উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই।

আইএ/ ২৫ নভেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভাগ হচ্ছে বচ্চন বাড়ির সম্পত্তি, কে কত পাচ্ছেন? first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভাগ হচ্ছে বচ্চন বাড়ির সম্পত্তি, কে কত পাচ্ছেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাগ হচ্ছে বচ্চন বাড়ির সম্পত্তি, কে কত পাচ্ছেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ নভেম্বর – বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারে ঝামেলা চলছে বলে গুঞ্জন উঠেছে। বিশেষ করে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ যেন দিন দিন বদলাচ্ছে। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এবার জানা গেল, সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে। জানা গেছে, চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন। তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন। জানা গেছে, প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে। এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন দীপাবলিতে। তবে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? আর সে জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে মায়ানগরীতে। শুধু তাই নয়, ভক্তদের মনেও এমন নানান প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে। তবে এর উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই। আইএ/ ২৫ নভেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভাগ হচ্ছে বচ্চন বাড়ির সম্পত্তি, কে কত পাচ্ছেন? first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×