হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন


নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হুমকির বার্তায় বলা হয়, আজ দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। বিষয়টি জানার পরপরই জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলগুলোতে তল্লাশি শুরু করে।

আরও পড়ুন

উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব

পুলিশ জানিয়েছে, যেসব স্কুলে হুমকি এসেছে, সবগুলোতেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশির সময় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

ই-মেইল বার্তাগুলোতে উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী বিষয়বস্তু ছিল। বার্তায় বলা হয়, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং সেখানে খালিস্তান ন্যাশনাল আর্মির নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আফজাল গুরুর কথাও ই-মেইলে লেখা ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।

এ ছাড়া ওই ই-মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এসব হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হুমকির বার্তায় বলা হয়, আজ দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। বিষয়টি জানার পরপরই জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলগুলোতে তল্লাশি শুরু করে।পুলিশ জানিয়েছে, যেসব স্কুলে হুমকি এসেছে, সবগুলোতেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশির সময় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।ই-মেইল বার্তাগুলোতে উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী বিষয়বস্তু ছিল। বার্তায় বলা হয়, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং সেখানে খালিস্তান ন্যাশনাল আর্মির নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আফজাল গুরুর কথাও ই-মেইলে লেখা ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।এ ছাড়া ওই ই-মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এসব হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×