হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


সিলেট, ২৫ ডিসেম্বর – শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

আজ বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৫ ডিসেম্বর – শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না।’আজ বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে।’মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’সূত্র: আমাদের সময়আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×