হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের তেলেঙ্গানায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৩ নভেম্বর – ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি ভিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের কঙ্কর ও পাথরগুঁড়া বাসের ভেতরে ঢুকে পড়ে, এতে বহু যাত্রী চাপা পড়ে মারা যান।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ জন নারী এবং বাস ও ট্রাকের দুই চালকই রয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় না। সংঘর্ষেরর পর কঙ্করের নিচে চাপা পড়ে বাঁচার জন্য চিৎকার করছিলেন অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের বের করার জন্য বাসের অংশ কেটে ফেলেন উদ্ধারকর্মীরা। চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের অধিকাংশ ঘটনাস্থলেই প্রাণ হারান।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করে কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার নির্দেশ দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের তেলেঙ্গানায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের তেলেঙ্গানায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৩ নভেম্বর – ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি ভিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের কঙ্কর ও পাথরগুঁড়া বাসের ভেতরে ঢুকে পড়ে, এতে বহু যাত্রী চাপা পড়ে মারা যান।নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ জন নারী এবং বাস ও ট্রাকের দুই চালকই রয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় না। সংঘর্ষেরর পর কঙ্করের নিচে চাপা পড়ে বাঁচার জন্য চিৎকার করছিলেন অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের বের করার জন্য বাসের অংশ কেটে ফেলেন উদ্ধারকর্মীরা। চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের অধিকাংশ ঘটনাস্থলেই প্রাণ হারান।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করে কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার নির্দেশ দিয়েছেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×