হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর পুরান ঢাকায় ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার এলাকার হাজী টাওয়ার নামের ভবনের ছয়তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করে। এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশন থেকে ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট অংশ নেয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীর পুরান ঢাকায় ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর পুরান ঢাকায় ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার এলাকার হাজী টাওয়ার নামের ভবনের ছয়তলায় আগুন লাগে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করে। এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশন থেকে ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট অংশ নেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×