হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২ এপ্রিল – বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী পাকিস্তান অধিনায়কের। তবে বিস্ময়করভাবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাঠ্যবইয়ে জায়গা হয়েছে বাবর আজমের। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ছবিতে বিষয়টি নজরে আসে। ছবিতে দেখা যায়, বাবর ছাড়াও সেই ক্রিকেট তারকাদের তালিকায় বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, ক্রিস গেইলসহ আছেন আরও কয়েকজন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

জানা যায়, বইটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের একটি কোর্সের। বইটির একটি জায়গায় ক্রিকেটারদের নামের সঙ্গে তাদের ডাকনাম যুক্ত করার জন্য বলা হয়েছিল।

বইয়ের পৃষ্ঠার সেই ছবি তুলে ধরে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বাবর আজম ভারতের অষ্টম শ্রেণীর “আইসিএসই” বইয়ে স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ, বাবর আজম প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানকে গর্বিত করছেন।’

 

সাম্প্রতিক সময়ে নানা কারণেই পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান সমালোচিত হয়েছেন। যার মধ্যে একটি ছিল বাবরের ইংরেজিতে যোগাযোগের অদক্ষতা। মিডিয়ায় কথা বলার সময় এ কারণে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। সমালোচিত হয় তার অধিনায়কত্বও।

টুইটারে বাবর ভক্তরা সেই জবাবই যেন দেয়ার চেষ্টা করছেন। বলছেন, ভারতের কোর্স বইয়ে যুক্ত করা এটাই প্রমাণ করে যে, ‘বাবর আজম একটি ব্র্যান্ড।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২ এপ্রিল – বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী পাকিস্তান অধিনায়কের। তবে বিস্ময়করভাবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাঠ্যবইয়ে জায়গা হয়েছে বাবর আজমের। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ছবিতে বিষয়টি নজরে আসে। ছবিতে দেখা যায়, বাবর ছাড়াও সেই ক্রিকেট তারকাদের তালিকায় বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, ক্রিস গেইলসহ আছেন আরও কয়েকজন। জানা যায়, বইটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের একটি কোর্সের। বইটির একটি জায়গায় ক্রিকেটারদের নামের সঙ্গে তাদের ডাকনাম যুক্ত করার জন্য বলা হয়েছিল। বইয়ের পৃষ্ঠার সেই ছবি তুলে ধরে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বাবর আজম ভারতের অষ্টম শ্রেণীর “আইসিএসই” বইয়ে স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ, বাবর আজম প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানকে গর্বিত করছেন।’   সাম্প্রতিক সময়ে নানা কারণেই পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান সমালোচিত হয়েছেন। যার মধ্যে একটি ছিল বাবরের ইংরেজিতে যোগাযোগের অদক্ষতা। মিডিয়ায় কথা বলার সময় এ কারণে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। সমালোচিত হয় তার অধিনায়কত্বও। টুইটারে বাবর ভক্তরা সেই জবাবই যেন দেয়ার চেষ্টা করছেন। বলছেন, ভারতের কোর্স বইয়ে যুক্ত করা এটাই প্রমাণ করে যে, ‘বাবর আজম একটি ব্র্যান্ড।’ সূত্র: আমাদের সময়আইএ/ ২ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×