হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন তুললেন তামিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তোলার সুযোগ হয়েছিল মুস্তাফিজুর রহমানের। সবশেষ মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশি এই ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।

মূলত ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। এতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে এই পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং আইসিসির সঙ্গে আলোচনা শেষ করে তারপর মন্তব্য করা উচিত। প্রতিটা ধাপে ধাপে যদি সব কিছু প্রকাশ করা হয়, তাহলে অকারণে অনিশ্চয়তা তৈরি হয়, যেটা এখন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত বদলে যায়, যদি পরে বলা হয় ভারতে বিশ্বকাপ খেলবে, তাহলে শুরুতে দেওয়া বক্তব্যের জবাব কী হবে? এটা ঠিক না। এই কারণেই আমার মনে হয়, আগে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন, তারপর সেটা জানান।’

বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘আমরা যখন আগে ভারতে গিয়েছি, তখন এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা ছিল না। আমি একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে সেখানে যায়। এখন পরিস্থিতি কিছুটা আলাদা। যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই, তারপরও বলব—পৃথিবীর অনেক বিষয়ই আলোচনা আর কথাবার্তার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, সে পথেই যদি সমাধান হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন তুললেন তামিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন তুললেন তামিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তোলার সুযোগ হয়েছিল মুস্তাফিজুর রহমানের। সবশেষ মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশি এই ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।মূলত ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। এতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে এই পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং আইসিসির সঙ্গে আলোচনা শেষ করে তারপর মন্তব্য করা উচিত। প্রতিটা ধাপে ধাপে যদি সব কিছু প্রকাশ করা হয়, তাহলে অকারণে অনিশ্চয়তা তৈরি হয়, যেটা এখন হয়েছে।’তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত বদলে যায়, যদি পরে বলা হয় ভারতে বিশ্বকাপ খেলবে, তাহলে শুরুতে দেওয়া বক্তব্যের জবাব কী হবে? এটা ঠিক না। এই কারণেই আমার মনে হয়, আগে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন, তারপর সেটা জানান।’বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘আমরা যখন আগে ভারতে গিয়েছি, তখন এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা ছিল না। আমি একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে সেখানে যায়। এখন পরিস্থিতি কিছুটা আলাদা। যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই, তারপরও বলব—পৃথিবীর অনেক বিষয়ই আলোচনা আর কথাবার্তার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, সে পথেই যদি সমাধান হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×