হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন নিহত, আহত ২৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর – ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর জেলায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানাটি নাগপুরের ভান্দারা এলাকায় অবস্থিত এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ঘটেছে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের তেজ এত বেশি ছিল যে ৫ কিলোমিটার দূরেও এর আওয়াজ শোনা গেছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। এক কর্মী বলেছেন, “হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই ঘটে বিস্ফোরণ।”

আরেক কর্মী বলেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। বিস্ফোরণের ধাক্কায় আমিসহ কয়েকজন সহকর্মী মাটিতে ছিটকে পড়েছিলাম। তারপরই প্রাণপণে কারখানার বাইরের দিকে ছোটা শুরু করেছিলাম আমরা।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন নিহত, আহত ২৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন নিহত, আহত ২৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর – ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর জেলায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।কারখানাটি নাগপুরের ভান্দারা এলাকায় অবস্থিত এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ঘটেছে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের তেজ এত বেশি ছিল যে ৫ কিলোমিটার দূরেও এর আওয়াজ শোনা গেছে।নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। এক কর্মী বলেছেন, “হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই ঘটে বিস্ফোরণ।”আরেক কর্মী বলেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। বিস্ফোরণের ধাক্কায় আমিসহ কয়েকজন সহকর্মী মাটিতে ছিটকে পড়েছিলাম। তারপরই প্রাণপণে কারখানার বাইরের দিকে ছোটা শুরু করেছিলাম আমরা।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×