হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৩ আগস্ট – ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় বাস।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে।

এনডিটিভি বলছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।

অবশ্য দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ আগস্ট – ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় বাস। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে। এনডিটিভি বলছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। অবশ্য দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×