হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে ভূমিধসে নিহত ২৭৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ আগস্ট ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০১ আগস্ট – প্রবল বৃষ্টির মধ্যে ভারতের কেরালার ওয়ায়ানাদ জেলায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ দুই শতাধিক। আহত হয়েছে আরও দু’শোর বেশি মানুষ।

গতকাল মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ওই ভূমিধসের ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদেন বলা হয়েছে।

রাজ্যের ওয়েনাড় জেলায় হওয়া ভূমিধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত আরও দুটি গ্রাম। ধ্বংসস্তূপের ভেতর চলছে উদ্ধারকাজ। এতে অংশ নিয়েছে সেনা ও নৌসহ সব বাহিনীর সদস্যরা। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

কেরালার রাজ্যের কর্মকর্তারা জানান, রাস্তা ডুবে গেছে। বাড়িঘর ধ্বংস হয়েছে। যারা এখনও নিখোঁজ, তাদের সন্ধানে অভিযান চলছে। তবে ভূমিধসে ঠিক কত মানুষ আটকা পড়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।

এরই মধ্যে দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।

ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে ভূমিধসে নিহত ২৭৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে ভূমিধসে নিহত ২৭৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ আগস্ট – প্রবল বৃষ্টির মধ্যে ভারতের কেরালার ওয়ায়ানাদ জেলায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ দুই শতাধিক। আহত হয়েছে আরও দু’শোর বেশি মানুষ।গতকাল মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ওই ভূমিধসের ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদেন বলা হয়েছে।রাজ্যের ওয়েনাড় জেলায় হওয়া ভূমিধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত আরও দুটি গ্রাম। ধ্বংসস্তূপের ভেতর চলছে উদ্ধারকাজ। এতে অংশ নিয়েছে সেনা ও নৌসহ সব বাহিনীর সদস্যরা। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।কেরালার রাজ্যের কর্মকর্তারা জানান, রাস্তা ডুবে গেছে। বাড়িঘর ধ্বংস হয়েছে। যারা এখনও নিখোঁজ, তাদের সন্ধানে অভিযান চলছে। তবে ভূমিধসে ঠিক কত মানুষ আটকা পড়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।এরই মধ্যে দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০১ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×