হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে ২৩ দিনে হবে ৩৮ লাখ বিয়ে!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২২ নভেম্বর – ভারতে ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৮ লাখ বিয়ের সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক বিয়ের পেছনে খরচ হবে প্রায় ৫ লাখ কোটি রুপি।

বিয়ে নিয়ে মঙ্গলবার এমন পরিসংখ্যান দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

২৩ নভেম্বর উঠান একাদশীর মধ্য দিয়ে ভারতে বিয়ের মৌসুম শুরু হবে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার বিয়ের মৌসুমে জমজমাট ব্যবসা হবে বলেই ধারণা ব্যবসায়ীদের। হিন্দু সম্প্রদায়ের বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ আছে। এবার নভেম্বর মাসের ২৩, ২৪, ২৭, ২৮ ও ডিসেম্বরের ৩, ৪, ৭, ৮, ৯ ও ১৫ তারিখ বিয়ের জন্য শুভ হিসেবে বিবেচিত।

ভারতের বিভিন্ন রাজ্যের ৩০টি শহরের বাণিজ্য সংস্থা এবং পণ্য ও পরিষেবার স্টেক হোল্ডারদের কাছে থেকে এসব তথ্য সংগ্রহ করেছে ব্যবসায়ী সংগঠন সিএআইটি। সংস্থাটির সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেন, এই সময়ের মধ্যে (২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর) ৩৮ লাখ বিয়ে হবে বলে অনুমান করা হয়েছে। এর জন্য প্রায় ৪ দশমিক ৭৪ লাখ কোটি রুপি খরচ হতে পারে। এটি ভালো লক্ষণ। বিশেষত দেশের অর্থনীতি এবং খুচরা ব্যবসার জন্য এটি ভালো দিক।

খান্ডেলওয়াল জানিয়েছেন, শুধুমাত্র দিল্লিতেই এই ৪ লাখের বেশি বিয়ের আশা করা হচ্ছে। এটির মাধ্যমে ১ দশমিক ২৫ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে।

এদিকে বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন ভারতের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

এছাড়াও তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে ২৩ দিনে হবে ৩৮ লাখ বিয়ে!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে ২৩ দিনে হবে ৩৮ লাখ বিয়ে!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ নভেম্বর – ভারতে ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৮ লাখ বিয়ের সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক বিয়ের পেছনে খরচ হবে প্রায় ৫ লাখ কোটি রুপি। বিয়ে নিয়ে মঙ্গলবার এমন পরিসংখ্যান দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ২৩ নভেম্বর উঠান একাদশীর মধ্য দিয়ে ভারতে বিয়ের মৌসুম শুরু হবে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার বিয়ের মৌসুমে জমজমাট ব্যবসা হবে বলেই ধারণা ব্যবসায়ীদের। হিন্দু সম্প্রদায়ের বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ আছে। এবার নভেম্বর মাসের ২৩, ২৪, ২৭, ২৮ ও ডিসেম্বরের ৩, ৪, ৭, ৮, ৯ ও ১৫ তারিখ বিয়ের জন্য শুভ হিসেবে বিবেচিত। ভারতের বিভিন্ন রাজ্যের ৩০টি শহরের বাণিজ্য সংস্থা এবং পণ্য ও পরিষেবার স্টেক হোল্ডারদের কাছে থেকে এসব তথ্য সংগ্রহ করেছে ব্যবসায়ী সংগঠন সিএআইটি। সংস্থাটির সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেন, এই সময়ের মধ্যে (২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর) ৩৮ লাখ বিয়ে হবে বলে অনুমান করা হয়েছে। এর জন্য প্রায় ৪ দশমিক ৭৪ লাখ কোটি রুপি খরচ হতে পারে। এটি ভালো লক্ষণ। বিশেষত দেশের অর্থনীতি এবং খুচরা ব্যবসার জন্য এটি ভালো দিক। খান্ডেলওয়াল জানিয়েছেন, শুধুমাত্র দিল্লিতেই এই ৪ লাখের বেশি বিয়ের আশা করা হচ্ছে। এটির মাধ্যমে ১ দশমিক ২৫ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে। এদিকে বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন ভারতের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে। এছাড়াও তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×