চাঁপাইনবাবগঞ্জ, ০২ আগস্ট – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুইটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো উদ্ধার করে।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
নিহতরা হলেন- সেরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মৃত মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন