হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ভালো বন্ধু হারালো চীন’, রাইসির মৃত্যুতে শি’র বার্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


বেইজিং, ২০ মে – ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে শোকাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, একজন ভালো বন্ধুকে হারিয়েছে চীন। শোকবার্তায় তিনি এ কথা বলেন।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে চীন খুব দুঃখ পেয়েছে। তা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় শি বলেন, রাইসি ইরানে শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন। তিনি চীন-ইরান কৌশলগত অংশীদারত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

তিনি আরও বলেন, রাইসির দুর্ভাগ্যজনক প্রয়ান ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারিয়েছে। চীনা সরকার ও জনগণ ইরানের সঙ্গে বন্ধুত্ব লালন করে। চীন (রাইসির রেখে যাওয়া) অংশীদারত্বকে আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে।

এ ছাড়া চীন এই ঘটনার জন্য অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো উপায়ে ইরানকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ কেউই আর বেঁচে নেই।

সূত্র: কালবেলা
আইএ/ ২০ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘ভালো বন্ধু হারালো চীন’, রাইসির মৃত্যুতে শি’র বার্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ভালো বন্ধু হারালো চীন’, রাইসির মৃত্যুতে শি’র বার্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ২০ মে – ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে শোকাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, একজন ভালো বন্ধুকে হারিয়েছে চীন। শোকবার্তায় তিনি এ কথা বলেন।বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে চীন খুব দুঃখ পেয়েছে। তা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।শোকবার্তায় শি বলেন, রাইসি ইরানে শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন। তিনি চীন-ইরান কৌশলগত অংশীদারত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তিনি আরও বলেন, রাইসির দুর্ভাগ্যজনক প্রয়ান ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারিয়েছে। চীনা সরকার ও জনগণ ইরানের সঙ্গে বন্ধুত্ব লালন করে। চীন (রাইসির রেখে যাওয়া) অংশীদারত্বকে আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে।এ ছাড়া চীন এই ঘটনার জন্য অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো উপায়ে ইরানকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ কেউই আর বেঁচে নেই।সূত্র: কালবেলাআইএ/ ২০ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×