হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিয়েতনামে ট্রাফিক পোস্টে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, শিশুসহ নিহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন


হ্যানয়, ২৬ জুলাই – ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় দুই শিশুসহ দশ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই)  রাতে হা তিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হ্যানয় থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন, যাদের সবাই ভিয়েতনামী। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দেশীয় পর্যটক ছিলেন যারা ছুটি কাটাতে দা নাং ভ্রমণ করছিলেন।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে সড়কে দুর্ঘটনায় দেশটিতে ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে সড়কে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৩৪৩ জনের। কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ জুলাই ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিয়েতনামে ট্রাফিক পোস্টে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, শিশুসহ নিহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিয়েতনামে ট্রাফিক পোস্টে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, শিশুসহ নিহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হ্যানয়, ২৬ জুলাই – ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় দুই শিশুসহ দশ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই)  রাতে হা তিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হ্যানয় থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন, যাদের সবাই ভিয়েতনামী। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দেশীয় পর্যটক ছিলেন যারা ছুটি কাটাতে দা নাং ভ্রমণ করছিলেন।ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে সড়কে দুর্ঘটনায় দেশটিতে ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে সড়কে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৩৪৩ জনের। কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ জুলাই ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×