হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেঙে গেল পরীমণি-রাজের সংসার – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ সেপ্টেম্বর – অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। পরীমণি ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরীমণি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সেখানে এ চিত্রনায়িকা লেখেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

তিনি আরও লেখেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।

স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্ট্যাটাস দেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলেন তিনি।

এ বিষয়ে জানতে পরীমণির কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরীর অভিযোগের প্রসঙ্গে শরিফুল রাজেরও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি। সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এবং সেই পোস্টে অভিনেত্রী স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এভাবে তার সঙ্গে থাকা যায় না বলেই জানান তিনি। এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।

এদিকে, দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা দিয়ে কাজে ফিরছেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প—‘Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছর পর প্রথমবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন অক্টোবরের প্রথম সপ্তাহে। নতুন এই সিনেমাটির জন্য গত চার মাস ধরেই অপেক্ষা করছিলেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক।

উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। সম্পর্কটা এখন গেল বিচ্ছেদের পথেই।

আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভেঙে গেল পরীমণি-রাজের সংসার – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেঙে গেল পরীমণি-রাজের সংসার – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ সেপ্টেম্বর – অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। পরীমণি ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরীমণি। সেখানে এ চিত্রনায়িকা লেখেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো? তিনি আরও লেখেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্ট্যাটাস দেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলেন তিনি। এ বিষয়ে জানতে পরীমণির কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরীর অভিযোগের প্রসঙ্গে শরিফুল রাজেরও মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি। সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এবং সেই পোস্টে অভিনেত্রী স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এভাবে তার সঙ্গে থাকা যায় না বলেই জানান তিনি। এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এদিকে, দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা দিয়ে কাজে ফিরছেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প—‘Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছর পর প্রথমবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন অক্টোবরের প্রথম সপ্তাহে। নতুন এই সিনেমাটির জন্য গত চার মাস ধরেই অপেক্ষা করছিলেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। সম্পর্কটা এখন গেল বিচ্ছেদের পথেই। আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×