হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেমন পুরুষ পছন্দ শাহরুখকন্যা সুহানার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


মুম্বাই, ৩১ আগস্ট – তারকাদের পাশাপাশি তাদের সন্তানরাও খবরের শিরোনামে থাকেন। এর ব্যতিক্রম নন শাহরুখকন্যা সুহানা খানও। মাঝে মধ্যেই নানান কাণ্ডে আলোচনায় আসেন তিনি। এবার জানালেন প্রেমের জন্য কেমন পুরুষ পছন্দ তার।

‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। এতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে তাকে। পর্দার ভেরোনিকা একাধিক প্রেমের প্রস্তাব পায়। কারণ সে তার স্কুলে ভীষণ জনপ্রিয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? এর জবাবে সুহানা বলেন, ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে লাইন দিয়ে পড়ে থাকে। আর প্রেমিক এ রকম করলে ও নিজেও অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব করে নেবে।

পর্দায় যেমনই হোক না কেন, বাস্তবের সুহানা কিন্তু একেবারেই আলাদা। বলা যায়, এক পুরুষেই বিশ্বাসী তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভেরোনিকা এমন করলেও, সুহানা কিন্তু তা কখনোই করবে না। আমার প্রেমিক আমার পেছনে এমন কিছু করছে, জানতে পারলে সেই সম্পর্কই ভেঙে দেব। আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীর সঙ্গে সারা জীবন কাটাবে।

তবে দীর্ঘদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। গত বছরের আগস্ট মাস থেকেই নাকি দুজনের রসায়ন জমেছে। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ সময়ের চর্চিত এই জুটি। আর তাদের এই সম্পর্কে সম্মতি রয়েছে দুই পরিবারেরও।

আইএ/ ৩১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যেমন পুরুষ পছন্দ শাহরুখকন্যা সুহানার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেমন পুরুষ পছন্দ শাহরুখকন্যা সুহানার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩১ আগস্ট – তারকাদের পাশাপাশি তাদের সন্তানরাও খবরের শিরোনামে থাকেন। এর ব্যতিক্রম নন শাহরুখকন্যা সুহানা খানও। মাঝে মধ্যেই নানান কাণ্ডে আলোচনায় আসেন তিনি। এবার জানালেন প্রেমের জন্য কেমন পুরুষ পছন্দ তার। ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। এতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে তাকে। পর্দার ভেরোনিকা একাধিক প্রেমের প্রস্তাব পায়। কারণ সে তার স্কুলে ভীষণ জনপ্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? এর জবাবে সুহানা বলেন, ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে লাইন দিয়ে পড়ে থাকে। আর প্রেমিক এ রকম করলে ও নিজেও অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব করে নেবে। পর্দায় যেমনই হোক না কেন, বাস্তবের সুহানা কিন্তু একেবারেই আলাদা। বলা যায়, এক পুরুষেই বিশ্বাসী তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভেরোনিকা এমন করলেও, সুহানা কিন্তু তা কখনোই করবে না। আমার প্রেমিক আমার পেছনে এমন কিছু করছে, জানতে পারলে সেই সম্পর্কই ভেঙে দেব। আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীর সঙ্গে সারা জীবন কাটাবে। তবে দীর্ঘদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। গত বছরের আগস্ট মাস থেকেই নাকি দুজনের রসায়ন জমেছে। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ সময়ের চর্চিত এই জুটি। আর তাদের এই সম্পর্কে সম্মতি রয়েছে দুই পরিবারেরও। আইএ/ ৩১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×