হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটার হালনাগাদে রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণের ভোগান্তি দূর করতে ও রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে জামী চৌধুরীর হেল্প সেন্টার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

বিএনপির কোনো নেতাকর্মী যদি রোহিঙ্গাদের ভোটার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে তবে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের কাছে সোপর্দ করার হুশিয়ারী দেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণ ভোটার হালনাগাদে ভোগান্তি থেকে মুক্তি দিতে ও রোহিঙ্গা ভোটার ঠেকাতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামীর সৌজন্যে হেল্প সেন্টারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার জাহান চৌধুরী এসব কথা বলেন।

সরোয়ার জাহান চৌধুরী আরো বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গারা যেন অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি সাদমান জামীর চৌধুরীর সৌজন্যে হেল্প ডেস্ক সার্ভিস চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই হেল্প ডেস্ক সার্ভিস চালুর মধ্য দিয়ে নতুন ভোটারদের দূর্ভোগ লাঘব হবে এবং আগামী ৩ তারিখের মধ্যে রাজাপালং ইউনিয়নের ভোটার উপযোগী সকলের হালনাগাদ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাদমান জামী চৌধুরী বলেন,
রাজাপালং ইউনিয়ন পরিষদে জনবল কম থাকায় ভোটার হালনাগাদ দূর্ভোগ কমাতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর নির্দেশনায় রাজাপালং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন ভোটাদের যেকোনো তথ্য কাগজপত্র নিয়ে ভোগান্তি কমাতে একটি হেল্প সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এতে জনগণের সেবায় কমতি থাকবে না ইনশাআল্লাহ।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

জামী চৌধুরী আরও বলেন, রাজাপালং ইউনিয়ন রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে রোহিঙ্গারা নানাভাবে ভোটার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি বিধায় এসব ঠেকানো আমাদের একান্ত দায়িত্ব। তাই কোনো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটার হতে দেওয়া হবেনা।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি বড়ুয়া, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভোটার হালনাগাদে রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণের ভোগান্তি দূর করতে ও রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে জামী চৌধুরীর হেল্প সেন্টার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটার হালনাগাদে রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণের ভোগান্তি দূর করতে ও রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে জামী চৌধুরীর হেল্প সেন্টার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
Print Image
বিএনপির কোনো নেতাকর্মী যদি রোহিঙ্গাদের ভোটার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে তবে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের কাছে সোপর্দ করার হুশিয়ারী দেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণ ভোটার হালনাগাদে ভোগান্তি থেকে মুক্তি দিতে ও রোহিঙ্গা ভোটার ঠেকাতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামীর সৌজন্যে হেল্প সেন্টারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার জাহান চৌধুরী এসব কথা বলেন। সরোয়ার জাহান চৌধুরী আরো বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গারা যেন অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি সাদমান জামীর চৌধুরীর সৌজন্যে হেল্প ডেস্ক সার্ভিস চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই হেল্প ডেস্ক সার্ভিস চালুর মধ্য দিয়ে নতুন ভোটারদের দূর্ভোগ লাঘব হবে এবং আগামী ৩ তারিখের মধ্যে রাজাপালং ইউনিয়নের ভোটার উপযোগী সকলের হালনাগাদ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে সাদমান জামী চৌধুরী বলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদে জনবল কম থাকায় ভোটার হালনাগাদ দূর্ভোগ কমাতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর নির্দেশনায় রাজাপালং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন ভোটাদের যেকোনো তথ্য কাগজপত্র নিয়ে ভোগান্তি কমাতে একটি হেল্প সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এতে জনগণের সেবায় কমতি থাকবে না ইনশাআল্লাহ। জামী চৌধুরী আরও বলেন, রাজাপালং ইউনিয়ন রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে রোহিঙ্গারা নানাভাবে ভোটার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি বিধায় এসব ঠেকানো আমাদের একান্ত দায়িত্ব। তাই কোনো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটার হতে দেওয়া হবেনা। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি বড়ুয়া, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×