হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ অপরাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল শুনছি। আমাদের সহকর্মীরা সারারাত এখানে ছিলেন। এতে আমরা জানতে পেরেছি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা অনেক প্রার্থীও জিতেছেন। তাই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি হয়েছে বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও অনেক ক্ষতি হয়েছে। এবার আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি, যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে ভোট না দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি সামনে জনগণকে ভোটের ব্যাপারে আরও আগ্রহী করতে পারব, যাতে সবাই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকার ব্যবহার করে।

আপিল বিভাগের আদেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল ঘোষণা না হওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত যখন সিদ্ধান্ত দেবেন তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। আর এই দু-তিনজন বাদ গেলেও বিএনপির সরকার গঠনে কোনো সমস্যা নেই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল শুনছি। আমাদের সহকর্মীরা সারারাত এখানে ছিলেন। এতে আমরা জানতে পেরেছি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা অনেক প্রার্থীও জিতেছেন। তাই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছেন।নির্বাচনের পরিবেশ নিয়ে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি হয়েছে বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও অনেক ক্ষতি হয়েছে। এবার আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি, যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে ভোট না দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি সামনে জনগণকে ভোটের ব্যাপারে আরও আগ্রহী করতে পারব, যাতে সবাই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকার ব্যবহার করে।আপিল বিভাগের আদেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল ঘোষণা না হওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত যখন সিদ্ধান্ত দেবেন তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। আর এই দু-তিনজন বাদ গেলেও বিএনপির সরকার গঠনে কোনো সমস্যা নেই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×