হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোট জালিয়াতি, সহায়তা বাতিলে আইএমএফকে চিঠি দিচ্ছেন ইমরান খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ২২ ফেব্রুয়ারি – পাকিস্তানে নির্বাচনের পর প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। এরমধ্যে পার্লামেন্টে যেতে জোট করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। অন্যদিকে সরকার গঠনে জোটবন্ধ হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরমধ্যে নতুন বার্তা দিয়েছেন ইমরান খান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিটিআই সিনেটর আলি জাফর বলেছেন, আমি আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। খান সাহেব (ইমরান খান) জানিয়েছেন, তার পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি ইস্যু করা হবে।

তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো আন্তর্জাতিক সংস্থার মূলনীতি হলো কোনো দেশে কাজ করার বা তাদের ঋণ দেওয়ার জন্য তাদের পূর্বশর্ত হলো সুশাসন থাকা। আর সুশাসন নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গণতন্ত্র।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

তিনি আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে কোনো সংস্থার উচিত তাদের ঋণ না দেওয়া। কেননা এ ঋণ জনগণের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে।

পিটিআইয়ের এ সিনেটর বলেন, তার দল নির্বাচনের বিষয়ে সুষ্ঠু তদন্ত চায়। আইএমএফের কাছে পাঠানো চিঠিতে এ শর্তটি সামনে রাখা হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোট জালিয়াতি, সহায়তা বাতিলে আইএমএফকে চিঠি দিচ্ছেন ইমরান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোট জালিয়াতি, সহায়তা বাতিলে আইএমএফকে চিঠি দিচ্ছেন ইমরান খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২২ ফেব্রুয়ারি – পাকিস্তানে নির্বাচনের পর প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। এরমধ্যে পার্লামেন্টে যেতে জোট করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। অন্যদিকে সরকার গঠনে জোটবন্ধ হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরমধ্যে নতুন বার্তা দিয়েছেন ইমরান খান।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিটিআই সিনেটর আলি জাফর বলেছেন, আমি আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। খান সাহেব (ইমরান খান) জানিয়েছেন, তার পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি ইস্যু করা হবে।তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো আন্তর্জাতিক সংস্থার মূলনীতি হলো কোনো দেশে কাজ করার বা তাদের ঋণ দেওয়ার জন্য তাদের পূর্বশর্ত হলো সুশাসন থাকা। আর সুশাসন নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গণতন্ত্র।তিনি আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে কোনো সংস্থার উচিত তাদের ঋণ না দেওয়া। কেননা এ ঋণ জনগণের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে।পিটিআইয়ের এ সিনেটর বলেন, তার দল নির্বাচনের বিষয়ে সুষ্ঠু তদন্ত চায়। আইএমএফের কাছে পাঠানো চিঠিতে এ শর্তটি সামনে রাখা হবে।গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।সূত্র: কালবেলাআইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×