হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মজুদ রেখেও পেট্রল বিক্রি বন্ধ, ভালুকায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন


ময়মনসিংহ, ৬ মার্চ – স্টকে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও পেট্রল বিক্রি বন্ধ রাখার দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

আদালত সূত্রে জানা যায়, হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের স্টেশনে পর্যাপ্ত মজুদ থাকার পরও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই পেট্রল বিক্রি বন্ধ করে দেয়। এতে স্থানীয় গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হয়।

বিষয়টি জানতে পেরে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় স্টেশনের মালিক শাহাব উদ্দিন ফরাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর ওই ফিলিং স্টেশনে পুনরায় পেট্রল বিক্রি স্বাভাবিক হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মজুদ রেখেও পেট্রল বিক্রি বন্ধ, ভালুকায় ফিলিং স্টেশনকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মজুদ রেখেও পেট্রল বিক্রি বন্ধ, ভালুকায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ৬ মার্চ – স্টকে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও পেট্রল বিক্রি বন্ধ রাখার দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার ৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্রে জানা যায়, হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের স্টেশনে পর্যাপ্ত মজুদ থাকার পরও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই পেট্রল বিক্রি বন্ধ করে দেয়। এতে স্থানীয় গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হয়।বিষয়টি জানতে পেরে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় স্টেশনের মালিক শাহাব উদ্দিন ফরাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর ওই ফিলিং স্টেশনে পুনরায় পেট্রল বিক্রি স্বাভাবিক হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×