হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যের সংকটে ত্রাতা বাংলাদেশ, কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ মে – মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েতকে ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ঢাকা।

রবিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সহায়তার প্রতীকী হস্তান্তর সম্পন্ন হয়।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর কাছে এই সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ২৫ মে থেকে একাধিক ফ্লাইটে এই খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছাতে শুরু করবে। আঞ্চলিক সংকটের ফলে বিশেষ করে হরমুজ প্রণালীতে সৃষ্ট সরবরাহ বিঘ্ন মোকাবিলায় এই খাদ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর কাছে প্রেরিত একটি বিশেষ বার্তা হস্তান্তর করা হয়। যেখানে কুয়েতের জনগণের নিরাপত্তা ও শান্তি কামনা করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

এনএন/ ২৪ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মধ্যপ্রাচ্যের সংকটে ত্রাতা বাংলাদেশ, কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যের সংকটে ত্রাতা বাংলাদেশ, কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মে – মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েতকে ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ঢাকা।রবিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সহায়তার প্রতীকী হস্তান্তর সম্পন্ন হয়।প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর কাছে এই সামগ্রী হস্তান্তর করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ২৫ মে থেকে একাধিক ফ্লাইটে এই খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছাতে শুরু করবে। আঞ্চলিক সংকটের ফলে বিশেষ করে হরমুজ প্রণালীতে সৃষ্ট সরবরাহ বিঘ্ন মোকাবিলায় এই খাদ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।অনুষ্ঠানে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর কাছে প্রেরিত একটি বিশেষ বার্তা হস্তান্তর করা হয়। যেখানে কুয়েতের জনগণের নিরাপত্তা ও শান্তি কামনা করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।এনএন/ ২৪ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×