হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্য সংকটের জেরে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন


শ্রী জয়াবর্ধনেপুরা, ২২ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার তীব্র উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার দেশটির বাজারে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটি দেশটিতে দ্বিতীয়বারের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির ঘটনা। সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পেট্রোলের দাম লিটারপ্রতি ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

অন্যদিকে, গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দাম এক ধাক্কায় ৭৯ রুপি বেড়ে ৩৮২ রুপিতে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার কমাতে রেশনিং ব্যবস্থা চালু করেছিল দেশটির সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশে জ্বালানির ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ইতোমধ্যে দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদি সংঘাত শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে সরকার সপ্তাহে চার দিন কর্মদিবস চালুর নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে কর্মীদের বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে। উল্লেখ্য, শ্রীলঙ্কার জ্বালানি ব্যবস্থা সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভরশীল।

এ এম/ ২২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মধ্যপ্রাচ্য সংকটের জেরে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্য সংকটের জেরে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শ্রী জয়াবর্ধনেপুরা, ২২ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার তীব্র উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।রোববার দেশটির বাজারে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটি দেশটিতে দ্বিতীয়বারের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির ঘটনা। সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পেট্রোলের দাম লিটারপ্রতি ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দাম এক ধাক্কায় ৭৯ রুপি বেড়ে ৩৮২ রুপিতে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার কমাতে রেশনিং ব্যবস্থা চালু করেছিল দেশটির সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশে জ্বালানির ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ইতোমধ্যে দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদি সংঘাত শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে সরকার সপ্তাহে চার দিন কর্মদিবস চালুর নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে কর্মীদের বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে। উল্লেখ্য, শ্রীলঙ্কার জ্বালানি ব্যবস্থা সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভরশীল।এ এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×