হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যরাতে পরী কেন ‘অসহায়’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – বর্তমানে ভারতের কলকাতায় রয়েছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার রাতে কলকাতায় গিয়ে পৌঁছান এ অভিনেত্রী। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। যা ঘিরে চিন্তার ভাঁজ ফেলেছে তার ভক্তদের কপালে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে একটি পোস্টে পরীমণি লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে—অ্যাপোলো হাসপাতাল, কলকাতা জুড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তার এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। তার পোস্টে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন।

আগেই জানা গিয়েছিল, পরীর ছেলে পদ্ম ভীষণ অসুস্থ। পরিচালক চয়নিকা চৌধুরী এক পোস্টে জানিয়েছিলেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি।

তিনি বলেছিলেন, পদ্ম খুব খুব অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।

এদিকে ছেলের সুস্থতা, কামনায় পরী এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। তার ছেলে অসুস্থ তা অভিনেত্রী আগেই জানিয়েছিলেন। শীতকালে আরও বেশি অসুস্থতা ঘিরে ধরেছে। এ জন্য পরী তার ভক্তদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!’

আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মধ্যরাতে পরী কেন ‘অসহায়’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যরাতে পরী কেন ‘অসহায়’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – বর্তমানে ভারতের কলকাতায় রয়েছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার রাতে কলকাতায় গিয়ে পৌঁছান এ অভিনেত্রী। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। যা ঘিরে চিন্তার ভাঁজ ফেলেছে তার ভক্তদের কপালে। বৃহস্পতিবার রাত ১টার দিকে একটি পোস্টে পরীমণি লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে—অ্যাপোলো হাসপাতাল, কলকাতা জুড়ে দিয়েছেন তিনি। তার এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। তার পোস্টে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন। আগেই জানা গিয়েছিল, পরীর ছেলে পদ্ম ভীষণ অসুস্থ। পরিচালক চয়নিকা চৌধুরী এক পোস্টে জানিয়েছিলেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। তিনি বলেছিলেন, পদ্ম খুব খুব অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। এদিকে ছেলের সুস্থতা, কামনায় পরী এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। তার ছেলে অসুস্থ তা অভিনেত্রী আগেই জানিয়েছিলেন। শীতকালে আরও বেশি অসুস্থতা ঘিরে ধরেছে। এ জন্য পরী তার ভক্তদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!’ আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×